মাহবুবুল খালিদের কথায় বন্ধু দিবসের গান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাহবুবুল খালিদের কথায় বন্ধু দিবসের গান





বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে চমৎকার একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘ও বন্ধু, বন্ধু গো আমার’ শিরোনামের গানটির সুর করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর কণ্ঠ দিয়েছেন কোনাল ও রাজীব।

গানটি মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে। এছাড়াও, ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে গানটির একটি ভিডিও।



এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল খালিদ বলেন, একটি সুস্থ?্য ও সুন্দর জীবনের জন?্য বন্ধুর গুরুত্ব অপরিসীম। জীবনের বিভিন্ন ধাপে বন্ধুত্ব হতে পারে। তবে ছোট্টবেলার বন্ধুত্বই দীর্ঘস্থায়ী হয় বেশি। বন্ধু ছাড়া মানুষ একাকিত্বে ভোগে। প্রতিটি মানুষেরই বন্ধুত্বের প্রয়োজন। বন্ধুকে কাছে পেলে আমরা ভুলি মনের যন্ত্রণা, জীবনের সব কষ্ট।


কোন মন্তব্য নেই