ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু





জেলার লেমুয়ায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, ‘বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার লেমুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে।’

আহতের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আওয়াল।


কোন মন্তব্য নেই