রাজশাহীতে ছাগলের চামড়া ১০ টাকা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে ছাগলের চামড়া ১০ টাকা!





মো. রানা ছাগল চামড়া বিক্রি করতে গিয়ে হতবাক হয়ে গেছেন। নগরীর বুধপাড়া এলাকায় বাসিন্দা তিনি। তার ছয় হাজার টাকা মূল্যে বকির চামড়ার ১০ টাকা দাম শুনে। সর্বশেষ উপায় না পেয়ে সেই টাকায় বিক্রি করতে হয়েছে চামড়াটি।

আজ মঙ্গলবার টাইমস এক্সপ্রেসকে তিনি বলেন, ‘এই ১০ টাকা কাকে দেবো। একটা মানুষের হাতে ১০ টাকা দিতেও লজ্জা লাগে। আর অসহায় মানুষতো এলাকায় একজন নেই। যে তাকে দিলেই হবে।’

এই এলাকার হামিদুজ্জামান হেনা টাইমস এক্সপ্রেসকে  জানায়, তার এলাকায় বেশ কিছু পশু কোরবানি করা হয়েছে। এর মধ্যে গরুর চামড়া গড়ে ৬০০ টাকা বিক্রি করেছেন। এছাড়া খাসি ছাগল ৫০ টাকা। আর বকরি ১০ টাকা দরে চামড়াগুলো বিক্রি করা হয়েছে।



রাজশাহী জেলা চামড়া গ্রুপের সভাপতি আসাদুজ্জামান মাসুদ বলেন, ‘ভাই চামড়া নেই। খাসি-বকরি চামড়ায় বাজনা চেয়ে খাজনায় বেশি। একটা চামড়া ১০ টাকা কিনে ১৮ টাকা লাগছে লবনসহ তার খরচ।’

কোন মন্তব্য নেই