মিরপুরে মাইকিং 'কেউ মসজিদে আসবেন না, ঘরে বসে নামাজ পড়ুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিরপুরে মাইকিং 'কেউ মসজিদে আসবেন না, ঘরে বসে নামাজ পড়ুন

সারাদেশের ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। শুরু হয়ে গেছে কমিউনিটি সংক্রমণ। এর বিস্তার রোধে নামাজীদের দলবেঁধে মসজিদে যেতে নিষেধ করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি সাধারণ মানুষকে জানিয়ে দিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। আজ সোমবার দুপুরে মিরপুর ১২ নাম্বার সেকশন এলাকায় এই প্রতিবেদক মাইকিং করতে দেখেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মসজেদ জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাযে অনধিক ৫ জন এবং জুমআর জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাহিরের মুসল্লি মসজিদের ভিতরে জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

এতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসুল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমআর জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে। একই সাথে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই