করোনার থাবা এবার বাঘের শরীরে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনার থাবা এবার বাঘের শরীরে

বেলজিয়ামের একটি বিড়াল, হংকং'য়ের দুটি কুকুরের পর এবার নিউইয়র্কের চিড়িয়াখানার বাঘের শরীরে করোনাভাইারাসে (কভিড-১৯) উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। রোবববার বাঘটির করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার কথা জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ না পাওয়া এক কর্মীর থেকেই বাঘটি সংক্রমিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


সিএনএন জানিয়েছে, নিউইয়র্কের ব্রনক্স চিড়িয়াখানার করোনায় আক্রান্ত ওই বাঘের নাম নাদিয়া। এই মালায়ান বাঘের বয়স চার বছর। নাদিয়ার বোন আজুল ছাড়া দুটি অন্য প্রজাতির বাঘ ও তিনটি সিংহের মধ্যে শুকনো কাশির লক্ষণ দেখা গিয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

গণমাধ্যমে দেয়া বিবৃতিতে জানানো হয়, বাঘেদের সাবধানতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত বাঘটির খিদে কমে গেলেও সে সুস্থ রয়েছে। বাকিদের অবস্থাও প্রায় একই। সব প্রাণীর প্রতি আমরা কড়া নজরে রাখছি। আমরা ওদের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছি। প্রাণীদের মধ্যে কীভাবে করোনাভাইরাসের প্রতিক্রিয়া হচ্ছে সে দিকেও নজর রাখছেন চিকিৎসকরা। বিবৃতিতে আরো জানানো হয়, এ ক্ষেত্রে করোনাভাইরাস সম্পর্কে যা জানা যাচ্ছে, তা সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়া হবে।

নিউইয়র্ক শহরে থাকা চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়ামগুলি গত ১৬ মার্চ থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের জেরে আমেরিকায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষের। তার মধ্যে নিউইর্য়ক শহরেই মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের।

কোন মন্তব্য নেই