ঢাকা সবচেয়ে বেশি সংক্রমিত, বেড়েই চলেছে করোনা রোগী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা সবচেয়ে বেশি সংক্রমিত, বেড়েই চলেছে করোনা রোগী












করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকাই সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে। নতুন ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ঢাকার অধিবাসী। আজ বুধবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ২১৮ জন। মোট মারা গেছেন ২০ জন।

মোট ২১৮ করোনা শনাক্তের মধ্যে ঢাকায় ১২৩ জন আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার ৪১ জন শনাক্তের মধ্যে ২০ জনই ছিলো ঢাকার।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ২১ জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৫ জন। ২১ থেকে ৩০ জনের মধ্যে রয়েছে ১৫ জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ১০ জন। ৪১ জন থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ৭ জন। ৫১-থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ৭ জন। ৬০ ওপরের বয়সী রয়েছেন ১০ জন।






এছাড়া এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ জনের মধ্যে ঢাকা শহরেই রয়েছে ৩৯ জন। আর বাকিরা ঢাকার বাইরের।

এরআগে গতকাল দেশে মোট ৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয় ও পাঁচজন মারা যান।

কোন মন্তব্য নেই