করোনা প্রতিরোধে অ্যালকোহল পান, ইরানে মৃত্যু ৬০০
করোনা প্রতিরোধে ‘খাঁটি অ্যালকোহল’ খেয়ে ইরানের ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
গতকাল মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, অ্যালকোহল পানে মৃত্যুর সংখ্যা প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে। ইরানের অ্যালকোহল নিষিদ্ধ হওয়ায় এখানের কোন ধরণের মান নিয়ন্ত্রণ ছাড়াই এটি তৈরি এবং বিক্রি হয়। এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান গোলাম হোসেন ইসমাইলি ।
রাষ্ট্র পরিচালিত তাসনিম নিউজ জানিয়েছে, এ ঘটনায় অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে খারাপ অবস্থায় আছে। বর্তমানে দেশটিতে ৬২ হাজার ৫৮৯জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৮৭২ জন।
উল্লেখ্য, এর আগেও গত ১০ মার্চ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে খুজেস্তান ও আলবার্জ প্রদেশে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে।
এছাড়াও মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।

কোন মন্তব্য নেই