করোনাভাইরাস ইসরাইলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, অর্থনীতিতে ধস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনাভাইরাস ইসরাইলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, অর্থনীতিতে ধস






ইহুদিবাদী ইসরাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজারের বেশি।






গতকাল থেকে এখন পর্যন্ত ৪২৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে পুরো আক্রান্তের সংখ্যা আট হাজার আঠারো জন। ইসরাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক রাই আল-ইয়াওম পত্রিকা জানিয়েছে, করোনার বিস্তার ইসরাইলের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন শিল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কৃষি এবং শিল্প-কল-কারখানাতেও করোনার নেতিবাচক প্রভাব পড়েছে মারাত্মকভাবে। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ের পরিমাণও ভ্যাপক বেড়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।-পার্সটুডে





কোন মন্তব্য নেই