শনাক্ত ও মৃতের সংখ্যার বিচারে ঝুঁকিতে বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শনাক্ত ও মৃতের সংখ্যার বিচারে ঝুঁকিতে বাংলাদেশ












দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) এখনো পর্যন্ত মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৫ জনের বয়সই ৬০ বছরের বেশি। তাদের প্রায় সবাই অন্যান্য নানা জটিল রোগে ভুগছিলেন। এছাড়া নারীর তুলনায় পুরুষের শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি। শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তুলনা করলে বাংলাদেশ করোনা প্রকোপের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে শিশুদের চেয়ে শনাক্ত হয়েছে বিশ বছরের বেশি মানুষেরা। আইইডিসিআর জানায়, মঙ্গলবার যে ৪১ জন নতুন শনাক্তের খবর পাওয়া গেছে তাদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে আছে চারজন। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন।

৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আছে ৫ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছে ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ৬০ বছরের ওপরে আছে ৫ জন।

এছাড়াও সবশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে, দুজনের ৫০ বছরের ওপরে, একজনের বয়স ৪০ বছরের ওপরে।






কোন মন্তব্য নেই