পর্যটকশূন্য কক্সবাজার সমুদ্রসৈকত এখন অন্য ভুবন
সৈকতে সাগরলতার বিস্তার আর কাঁকড়ার অবাধ বিচরণ
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার এখন শুনশান।বালুকাবেলায় ডালপালা ছড়াচ্ছে সমুদ্রলতা, দেখা দিচ্ছে নতুন নতুন বালিয়াড়ি। সৈকত চষে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। সাগরের নীল জলে ডলফিনের জলকেলি।
এ যেন অন্য এক সমুদ্রসৈকত। অথচ গত দেড় দশকে পর্যটক ও স্থানীয়দের অবাধ বিচরণে বিপন্ন হচ্ছিল এই সৈকতের প্রাণ ও প্রকৃতি। হুমকির মুখে ছিল জীববৈচিত্র্য।
সৈকতের এই দশার জন্য পর্যটন শিল্পের বিকাশের নামে বাড়াবাড়িকে দায়ী করছেন পরিবেশবাদীরা। আ ন ম মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ।
করোনার দুর্যোগ কেটে গেলে সৈকতের কিছু এলাকা সংরক্ষণ করে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে- এমন প্রত্যাশা পরিবেশপ্রেমীদের।

কোন মন্তব্য নেই