ফরিদপুরে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফরিদপুরে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু


ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ই এপ্রিল) সকালে, ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতের বাড়ি জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া গ্রামে। গত ৫ই মার্চ সর্দি জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন ওই ব্যক্তি। পরে, করোনা সন্দেহে চিকিৎসকরা তাকে আইসোলেশনে রাখেন।

ফরিদপুরের সিভিল সার্জন জানান, মেডিক্যাল হাসপাতালে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এখন আমরা মৃতের পরবর্তী কাজ সম্পাদনের প্রস্তুতি নিচ্ছি।

এদিকে ফরিদপুর পুলিশ প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে ওই ব্যক্তি যে গ্রামে বাস করতেন তা লকডাউন করা হয়েছে।

কোন মন্তব্য নেই