জাপানে জরুরি অবস্থা জারি হচ্ছে
করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী।ভাইরাস ছড়িয়ে পড়েছে জাপানে্ও। দেশটিতে নানা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত করোনাভাইরাসে ৮৫ জন মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যা ৩৬৫৪ জন।এদিকে, দেশটিতে ভাইরাসটির সংক্রমণ রুখতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে জানা গেছে।
জাপান টাইমস এর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শিনজো আবে আজ সোমবার (৬ই এপ্রিল) জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে পারেন। মূলত রাজধানী টোকিও এবং ওসাকার মতো শহরের জন্য এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
জানা গেছে, আজ ঘোষণা হলেও মঙ্গলবার থেকে অফিসিয়ালি জরুরি অবস্থা জারি হতে পারে। বুধবার থেকে (৮ই এপ্রিল) জরুরি অবস্থা কার্যকর হতে পারে।

কোন মন্তব্য নেই