করোনায় আক্রান্ত দুদক পরিচালকের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় আক্রান্ত দুদক পরিচালকের মৃত্যু














নভেল করোনাভাইরাস (কভিড-১৯)-এ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক সোমবার সকালে মারা গেছেন। দুদকের ওই পরিচালক রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত দুদক কর্মকর্তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছে।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দুদকের ওই পরিচালক মারা যান। তিনি প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।








এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আরো একজন। তার বয়স ৫৫ বছর ও বাড়ি নারায়ণগঞ্জে। রোববার পর্যন্ত আইইডিসিআর এর হিসেব অনুযায়ী সারাদেশে মৃতের সংখ্যা ৯। আর আক্রান্তের সংখ্যা হলো ৮৮ জন।

আইইডিসিআর জানায়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে একদিনে সর্বোচ্চ ১৮ জনের। এদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৩ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বলেও জানায় আইইডিসিআর। দেশে বর্তমানে ৮৪ জন আইসোলেশনে আছেন।

আর রোববার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোয়ারেন্টাইনে আছে ১১২০ জন আর আইসোলেশনে রয়েছে ১০ জন।

কোন মন্তব্য নেই