করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পুলিশ সদস্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পুলিশ সদস্য




করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পুলিশ সদস্য


বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)’র মৃত্যু হয়েছে। সোমবার রাতের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান। মৃত্যু এসআই মো জয়নাল আবেদীন (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা এলাকার মো. আলী হাওলাদারের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। পরিচালক ডা. বাকির হোসেন বলেন, এসআই জয়নাল আবেদীন করোনা উপসর্গ নিয়ে রোববার দুপুর ১টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি হয়। এর পর থেকে তিনি অবজারভেশনে ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। সে করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন পরিচালক ডা. বাকির হোসেন। তবে জয়নাল আবেদীনের মৃতদেহ থেকে পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল পরিচালক।

কোন মন্তব্য নেই