ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে। সহযোগী কোম্পানি ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড ১৫০ কোটি টাকার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বলে বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাইটে তথ্য প্রকাশিত হয়েছে।
ডিএসই জানায় বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড পাওয়ার সহযোগী কোম্পানির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। কোম্পানিটি সহযোগী কোম্পানির লভ্যাংশ থেকে ১৪৮ কোটি টাকা পাবে।

কোন মন্তব্য নেই