নৌপরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নৌপরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ


 
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নৌপরিবহন অধিদপ্তর সম্প্রতি ৫টি পদে ১৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৮ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।


পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দ।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।


পদের নাম: ডেটা কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।


পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।


পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট www.dos.gov.bd- এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করে ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।


আবেদন শুরুর সময়ঃ ২৮ জানুয়ারি ২০২১ তারিখ থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়ঃ ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

কোন মন্তব্য নেই