২০ হাজারের নিচে রয়েছে দুর্দান্ত সব স্মার্টফোন, জানেন সেগুলি কী কী?
মোবাইল এখন অনেক সহজলভ্য। মাত্র কয়েক হাজার টাকা খরচ করলেই হাতের মুঠোয় চলে আসে স্মার্টফোন। এখন একাধিক কোম্পানির তরফে বাজারে আনা হচ্ছে একের পর এক স্মার্টফোন। ইতিমধ্যে ক্রেতাদের জন্য বিভিন্ন বাজেটের ফোন আনা হয়েছে বেশ কিছু জনপ্রিয় কোম্পানির তরফে। তার মধ্যে এমন কিছু ফোন রয়েছে যেগুলি ২০ হাজার টাকার নিচে। অথচ সেই ফোনের ফিচারস রীতিমতো তাক লাগিয়ে দেয়।
এক ঝলকে দেখে নেওয়া যাক ২০ হাজারের মধ্যে কী কী ফোন রয়েছে। রয়েছে infinix zero 8i ফোন। এই ফোনের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৮৫ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। সঙ্গে রয়েছে mediatek helio g90t প্রসেসর। এই ফোনে রয়েছে ৮ জিবি র্যামের সুবিধা। সঙ্গে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৫০০ mah ব্যাটারির সুবিধাও।
অন্যদিকে রয়েছে poco x3 ফোন। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এই ফোনের দাম রাখা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে qualcomm snapdragon 732g প্রসেসর। সঙ্গে রয়েছে ৬ জিবি র্যামের সুবিধা। এছাড়া রয়েছে আরও একটি স্মার্টফোন। সেটি হল realme 7 pro। এই ফোনের দাম রাখা হয়েছে ১৯ হাজার ৯৯০ টাকা। এই ফোনে রয়েছে ৬.৪০ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এছাড়া রয়েছে qualcomm snapdragon 720g । এই ফোনে রয়েছে ৮ জিবি র্যামের সুবিধা। সঙ্গে রয়েছে ৪৫০০ mah ব্যাটারি। এছাড়া এই ফোনে রয়েছে উন্নত ক্যামেরার সুবিধাও।
২০ হাজার টাকার নিচে রয়েছে আরও একটি ফোন। সেটি হল জনপ্রিয় samsung galaxy m231s। এই ফোনের দাম ১৯ হাজার ৪৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। তার সঙ্গে রয়েছে samsung exynos 9611 প্রসেসরের সুবিধা। এছাড়াও এই বাজেটের মধ্যে আনা হয়েছে একের পর এক ফোন। যা সুবিধা দিয়েছে ক্রেতাদের।

কোন মন্তব্য নেই