ইভ্যালির চিফ অপারেটিং অফিসার হলেন তারিকুল কামরুল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইভ্যালির চিফ অপারেটিং অফিসার হলেন তারিকুল কামরুল

 

সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’তে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচ এম তারিকুল কামরুল।


তারিকুল কামরুল এর বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহৎ কোম্পানিগুলো তে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইভ্যালি’তে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকম লিমিটেড-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোতে সুনামের সাথে তার কর্মজীবন অতিবাহিত করেছেন।


তারিকুল কামরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে  বিবিএ সম্পন্ন করেছেন।


তিনি বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজ করার জন্য ইভালি এর মাধ্যমে অনেক নতুন আকর্ষণীয় অ্যাপ ভিত্তিক সার্ভিস চালু করার সাথে সাথে ইভ্যালি’র ইকমার্স ব্যবসায় প্রসারে গতি আনতে বিশেষ মনোনিবেশ করবেন।

কোন মন্তব্য নেই