বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি


 সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



এদিন কোম্পানিটির ৯২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা রবির শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৪৮ লাখ টাকার।



৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড।



লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মীর আখতার, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, এনার্জিপ্যাক, সামিট পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

কোন মন্তব্য নেই