লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি


 পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


সূত্র জানায়, কোম্পনিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। অন্যদিকে ফরচুন সুজ লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।


উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে সিমটেক্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ফরচুন সুজ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ৫ শতাংশ বোনাস। ‍ফু-ওয়াং ফুড ২ শতাংশ নগদ এবং ফার কেমিক্যাল ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

কোন মন্তব্য নেই