ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!





সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর ২০ লাখ ৭১ হাজার ৯৬৩টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে সিলকো ফার্মার শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি টাকার আরডি ফুডের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৩ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার লিমিটেডের শেয়ার।


এছাড়া রবি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৩৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার, ইস্টার্ন ইন্সুরেন্সের ২৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৪ লাখ টাকার শেয়ার, রুপালী ইন্সুরেন্সের ২৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার, ঢাকা ডায়িংয়ের ১৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার, অগ্রণী ইন্সুরেন্সের ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার, ন্যাশনাল ফিড মিলের ৮ লাখ ১ হাজার টাকার শেয়ার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার, প্যারামাউন্ট টেক্সটাইলের ইন্সুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




কোন মন্তব্য নেই