ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে সিলকো ফার্মা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে সিলকো ফার্মা


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




 

 

চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ১৭ টি কোম্পানি। এসব কোম্পানির ৬ কোটি ৩৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ২০ লাখ ৭১ হাজার ৯৬৩টি শেয়ার ২৩ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৬৩ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে সিলকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। যা ৩টি ট্রেডে ৭ লাখ ২৪ হাজার ৫০০টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৬ হাজার ৫২১টি শেয়ার।


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




কোন মন্তব্য নেই