চলতি সপ্তাহে চার কোম্পানির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চলতি সপ্তাহে চার কোম্পানির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণ


চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ডিভিডেন্ড নির্ধারিত হবে। ডিভিডেন্ড নির্ধারণে জন্য কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টল্যান্ড ইন্সুরেন্স এবং লিন্ডেবিডি। লঙ্কাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।


এক) আইএফআইসি ব্যাংক : কোম্পনিটি ২০২০ অর্থ বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ এপ্রিল। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ২৭ মে ২০২১।


দুই) প্রাইম ব্যাংক : কোম্পনিটি ২০২০ অর্থ বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ এপ্রিল। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ২০ মে ২০২১।


তিন) ইস্টল্যান্ড ইন্সুরেন্স : কোম্পনিটি ২০২০ অর্থ বছরের জন্য ৭ শতাংশ স্টক এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৮ এপ্রিল। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ১০ জুন ২০২১।


চার) লিন্ডেবিডি : কোম্পনিটি ২০২০ অর্থ বছরের জন্য ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ এপ্রিল। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ২৭ মে ২০২১।


রেকর্ড ডেটের আগের দুই দিন স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পরদিন কোম্পানিগুলোর শেয়ার যথারীতি চালু হবে।

কোন মন্তব্য নেই