মূল্যসংবেদনশীল তথ্য নেই দুই কোম্পানির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মূল্যসংবেদনশীল তথ্য নেই দুই কোম্পানির


 অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।


অগ্রণী ইন্স্যুরেন্স: বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৫ টাকা। এর পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। সর্বশেষ গতকাল শেয়ারটি ৪৫ টাকা ৭০ পয়সায় ২৮ লাখ ৬২ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন হয়েছে।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৬ পয়সা। এ হিসাবে কোম্পানিটির বার্ষিক ইপিএস বেড়েছে ৩৬ দশমিক ৫ শতাংশ। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৩৯ পয়সা।


এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এক মাসের বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২১ মার্চ কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৫২ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর দাঁড়ায় ৬৭ টাকায় ৯০ পয়সায়। সর্বশেষ গতকাল ৩২ লাখ ৭১ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে।


সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস ছিল ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৪৫ পয়সা।

কোন মন্তব্য নেই