নতুন যে তিনটি ফিচার যোগ করল হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ প্লে: কয়েক মাস আগেই ভারতে এ ফিচারটিকে লঞ্চ করেছিল হোয়াটসঅ্যাপ। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ইউপিআইয়ের সাহায্যে নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে। এ পেমেন্ট ফিচারের মাধ্যমে খুব সহজেই যে কোনো ধরনের পেমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অন্যের অ্যাকাউন্টেও সঙ্গে সঙ্গে জমা পড়ে যায়।
কিউআর কোড: এ ফিচারটির সাহায্যে ইউজাররা টাইপ নয় স্ক্যান করে সেভ করতে পারবেন নতুন কন্ট্যাক্ট। কিউআর কোডের সাহায্যে কীভাবে নম্বর যোগ করবেন, সেটিংসে গিয়ে আপনি কিউআর কোড অপশন দেখতে পাবেন। এ কিউআর কোড ক্লিক করলেই আপনি নিজের নামের সঙ্গে কিউআর আইকন দেখতে পাবেন। তার ঠিক নিচে স্ক্যান অপশন থাকবে। সেটাতে ক্লিক করে ফোন কিউআর কোডের ওপরে রেখে স্ক্যান করে নিন। এবার সেভ করে নম্বর ফোনে সেভ করে নিন। আপনি চাইলে খুব সহজেই এবার নিজের নম্বর বা অন্য কারোর নম্বরও কিউআর কোডের সাহায্যে শেয়ার করতে পারবেন। এর জন্য সেটিংসে গিয়ে আপনি কিউআর কোড অপশন দেখতে পাবেন। এ কিউআর কোড ক্লিক করলেই আপনি নিজের নামের সঙ্গে কিউআর আইকন দেখতে পাবেন। এবার শেয়ার অপশনে ক্লিক করুন আর যাকে পাঠাতে চান কন্ট্যাক্ট লিস্ট থেকে তার নম্বর বেছে তাকে পাঠিয়ে দিন।
লাইভ লোকেশন: সম্প্রতি লাইভ লোকেশন অপশন চালু করে চমকে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর সাহায্যে ব্যবহারকারী তিনি কোথায় আছেন তা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই শেয়ার করতে পারবে বন্ধুদের সঙ্গে। এখন যে শেয়ার লোকেশন অপশন রয়েছে, তার থেকে অনেকটাই আলাদা নতুন ফিচারটি। নতুন অপশনে আপনি আপনার চলার প্রতি মুহূর্তের আপডেট শেয়ার করতে পারবেন বন্ধু বা গ্রুপের সঙ্গে। তবে অন্য কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না যতক্ষণ না আপনি চাইছেন।

কোন মন্তব্য নেই