বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




 


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩ টির বা ৪০.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার ইউনাইটেড ইন্সুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্সুরেন্সের ৯.৮৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯.৩৫ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৭.৫৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৭.১৬ শতাংশ, নাহি এ্যালুমিনিয়ামের ৭.১৪ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৬.৫৭ শতাংশ, তাকাফুল ইন্সুরেন্সের ৫.৯২ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ এবং পিপলস্ ইন্সুরেন্সের ৫.২২ শতাংশ দর বেড়েছে।


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




কোন মন্তব্য নেই