বড় উত্থানেও দুই খাতের শেয়ারে বিপর্যয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বড় উত্থানেও দুই খাতের শেয়ারে বিপর্যয়

 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার বড় উত্থান প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারে সব সূচকের ইতিবাচক উত্থান হয়েছে। ডিএসইতে আজ লেনদেনেরও রেকর্ড হয়েছে। রেকর্ড লেনদেন ও উত্থানের বাজারে ডিএসইতে আজ দুই খাতের শেয়ার ছিল পতনমুখী। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এ দুই খাতের শেয়ারে সেল মুডে ছিলেন বিধায় বড় উত্থানের বাজারেও খাত দুটির শেয়ার দরে পতন প্রবণতা নেমে এসেছে।



আজ সবচেয়ে বেশি দর কমেছে বিমা খাতের শেয়ারে। বিমা খাতে মোট ৫০টি কোম্পানি রয়েছে। এর মধ্যে দর কমেছে ১৭টির, দর বেড়েছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। এ খাতের আজ দর কমেছে ৫৮ শতাংশ শেয়ারের, বেড়েছে ৩৪ শতাংশ শেয়ারের।



বিমা খাতে আজ দর বেশি কমার কোম্পানিগুলোর মধ্যে ছিল- প্রভাতী ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিষ্টাল ইন্সুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্সুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গ্ৰীন ডেল্টা লাইফ, নর্দার্ন ইন্সুরেন্স, ফনিক্স ইন্সুরেন্স, মার্কেনটাইল ইন্সুরেন্স, পূরবী জেনারেল, রুপালী ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।



বিমা খাতে আজ দর বৃদ্ধি পেয়েছে বিজিআইসি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, অগ্রণী ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ, তাকাফুল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, ফারইস্ট লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, রূপালী লাইফ এবং দাম অপরিবর্তিত ছিল ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ, প্রগতি লাইফ ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স।



তবে প্রভাতী ইন্সুরেন্সের ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়ে আজ লেনদেনে এসেছে। ডিভিডেন্ড অ্যাডজাস্ট ধরলে কোম্পানিটির দর আজ বেড়েছে ৯.৯০ শতাশের বেশি। কোম্পানিটি দর আজও স্পট মার্কেটের শেষদিনের মতো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।



অন্যদিকে, বড় উত্থানের বাজারে বস্ত্র খাতের শেয়ারেও আজ ভরাডুবি দেখা গেছে। এখাতে মোট কোম্পানি রয়েছে ৫৬টি। এর মধ্যে দর কমেছে ২৮ টির, দর বেড়েছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। এ খাতের আজ দর কমেছে ৫০ শতাংশ শেয়ারের, বেড়েছে ২৮.৫৭ শতাংশ শেয়ারের। দর পতনের মধ্যে অন্যতম ছিল দুলামিয়া কটন, এমএল ডাইং, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুইন সাউথ, সায়হাম টেক্স, সোনারগাঁও টেক্সটাইল, আর্গন ডেনিম, ভিএফএস থ্রেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, সায়হাম কটন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এভিন্স টেক্সটাইলস, কাট্টালি টেক্সটাইল, নূরানী ডায়িং, প্যাসিফিক ডেনিম, রিং শাইন, মিথুন নিটিং, হোয়ায়েল টেক্সটাইল, মতিন স্পিনিং, সাফকো স্পিনিং, আমান কটন।



বস্ত্র খাতে আজ দর বৃদ্ধির মধ্যে অন্যতম ছিল দেশ গার্মেন্টস, আনলিমা ইয়ার্ন, এইচআর টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, নিউ লাইন, শাশা ডেনিমস, এনভয় টেক্সটাইল, মেট্রো স্পিনিং, অলটেক্স, মোজাফফর হোসেন স্পিনিং, তসরিফা ইন্ডাষ্ট্রিজ, এস্কোয়ার নীট, স্কয়ার টেক্সটাইল, ঢাকা ডাইং, ডেলটা স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, অপরিবর্তিত ছিল প্যারামাউন্ট টেক্সটাইল, সিমটেক্স, প্রাইমটেক্স, জাহিন স্পিনিং, সিএনএ টেক্সটাইল, ফ্যামিলি টেক্সটাইল, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, তুংহাই, মালেক স্পিনিং, জাহিন টেক্সটাইল, আলিফ, এপেক্স স্পিনিং, ড্রাগন সোয়েটার, ফেকদিল, রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট এবং তাল্লু স্পিনিং।

কোন মন্তব্য নেই