সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।


তৃতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের ৪ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬৬০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ১৬৯ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৪৪ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার টাকার, রবি আজিয়াটার ১৪৩ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১২১ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকার, এশিয়ার প্যাসিফিকের ৯৯ কোটি ১৬ লাখ ৫৭ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫৬ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার ও অগ্রণী ইন্স্যুরেন্সের ৫৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই