করোনায় নিম্নআয়ের ৩৫ লাখ পরিবারকে অর্থ সহায়তা শুরু ২ মে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় নিম্নআয়ের ৩৫ লাখ পরিবারকে অর্থ সহায়তা শুরু ২ মে


চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত বছরের মত এবারও দরিদ্র জনগোষ্ঠীকে নগদ আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২ মে থেকে ‘ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার’ (ইএফটি)-এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর কাছে এ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নি¤œআয়ের পরিবারকে পরিবার প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। আগামী ২ মে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ৩৫ লাখ পরিবারকে ইএফটির’র মাধ্যমে তাদের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং একাউন্টে বা ব্যাংক একাউন্টে অর্থ সহায়তা সরাসরি প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গতবছর করোনা মহামারীর কারণে যে সকল আয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়েছিল, তাদেরকে সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। গতবছর করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নি¤œআয়ের পরিবারকে পরিবারপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং একাউন্টে বা ব্যাংক একাউন্টে প্রদান করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জীবন রক্ষার্থে আমাদের দেশের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এর ফলে নি¤œআয়ের শ্রমজীবী এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত কতিপয় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হ্রাসের কবল থেকে দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অতিদরিদ্র, কর্মহীন নি¤œআয়ের জনগোষ্ঠী যাতে এ কার্যক্রমের আওতায় আসে সে লক্ষ্যে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে দুর্যোগ প্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেয়া হয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার নি¤œআয়ের লোকজন যাতে এ আর্থিক সহায়তা পায় তা নিশ্চিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে যাতে কেবলমাত্র প্রকৃত অতিদরিদ্র জনগোষ্ঠী এ অর্থ পায়।

কোন মন্তব্য নেই