সুপারকম্পিউটার সেন্টার স্থাপন করছে চীন
রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা হাইনান ডেইলি জানায়, ৩০০ কোটি ডলারের এ সুপারকম্পিউটিং সেন্টার ২০২২ সালের শুরু থেকে মহাকাশ ও সমুদ্র ক্ষেত্রের পাশাপাশি দেশের বাণিজ্য ক্ষেত্রেও বিশাল ডাটা সার্ভিস প্রদান করবে।
পরবর্তী দশকে চীনের লক্ষ্য, বাণিজ্যিক স্যাটেলাইট উেক্ষপণ। যার মাধ্যমে এয়ারক্রাফটে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। মূলত কয়লা রফতানি প্রক্রিয়ায় নজরদারি করার জন্যই এ ব্যবস্থা।স্যাটেলাইট উেক্ষপণের জন্য চীনকে বেশি স্যাটেলাইট বহনকারী বড় রকেট কিংবা উেক্ষপণ কেন্দ্র তৈরি করতে হবে। ক্ষেত্রবিশেষে এ দুটি একসঙ্গে তৈরি করারও প্রয়োজন হতে পারে। বর্তমানে চীনের চারটি উেক্ষপণ কেন্দ্র রয়েছে। এর তিনটি ইনল্যান্ডে এবং একটি হাইনান প্রদেশের ওয়েনচাংয়ে।
সম্প্রতি দেশটির সরকার উেক্ষপণের চাহিদার ভিত্তিতে হাইনানে বাণিজ্যিক স্পেস তৈরির সিদ্ধান্তের কথা জানায়। এছাড়াও সরকার আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক স্যাটেলাইট ও পেলোড উেক্ষপণকে সমর্থন দিয়ে থাকে। একই সঙ্গে বাণিজ্যিক স্পেসফ্লাইটের উেক্ষপণ এবং এ-সংক্রান্ত গবেষণাতেও প্রাধান্য দিয়ে থাকে।

কোন মন্তব্য নেই