ঢাবিতে পরীক্ষা নিয়ে যা বললেন উপাচার্য
মহামারি করোনার প্রকোপ ঠেকাতে দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনে শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগ নেবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
মঙ্গলবার (২৯ জুন) সকালে তিনি এ কথা জানান।
লকডাউনে পরীক্ষা হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, প্রতিকূলতার মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রমেই তো উত্তম পন্থা। আমাদের অনলাইনের বিকল্প কিছু নাই। থাকলে সেদিকে যেতাম। লকডাউনে পরীক্ষা হবে কিনা সেটা সংশ্লিষ্ট বিভাগ এবং শিক্ষার্থীরা ভালো বলতে পারবে।
তিনি বলেন, এখন একজন মেডাম এসে বললেন তাদের বিভাগের ৪৫ জন শিক্ষার্থী সবাই রেডি। তাদের সক্ষমতা আছে, তারা পরীক্ষা দিতে পারবে। এখন যদি বলি এটা নেওয়া হবে না। তাহলে ওদের ক্ষতি হয়ে গেল না। এটা নির্ভর করবে আমাদের ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট বিভাগের ওপর।

কোন মন্তব্য নেই