১০টি ই-কমার্সে কার্ডের লেনদেন বন্ধ করল আরো তিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০টি ই-কমার্সে কার্ডের লেনদেন বন্ধ করল আরো তিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান



 

ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং-সহ ১০টি অনলাইন মার্চেন্টে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ ঘোষণা করেছে আরো দুটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান। এর আগে এসব ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। এবার লেনদেন বন্ধের ঘোষণায় যোগ হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেডের নাম। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডও ই-কমার্স সাইটগুলোতে কার্ড ব্যবহারে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছে।  


ব্যাংক এশিয়া লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেডের তালিকায় অন্য যে ৭টি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো- ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।


আজ বৃহস্পতিবার গ্রাহকদের মুঠোফোনে এ সংক্রান্ত এসএমএস পাঠিয়েছে ঢাকা ব্যাংক। সেখানে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংক কার্ড গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে কিছুসংখ্যক অনলাইন মার্চেন্টে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্ড লেনদেন বন্ধ থাকবে। একই ধরনের ক্ষুদে বার্তা ব্যাংক এশিয়া তার আগের দিন বুধবার পাঠিয়েছে গ্রাহকদের মুঠোফোনে।


ব্যাংক দুটির কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, এটি সাময়িক পদক্ষেপ। আজ বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসলে আজ রাতেই সেবা চালু করা হতে পারে।



কোন মন্তব্য নেই