বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

 

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪০.৮৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সী-পার্লের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার সী-পার্লের ক্লোজিং দর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৬ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৮.৪৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সী-পার্ল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট লিমিটেডের ৫.২৫ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৫.১২ শতাংশ, সমতা লেদারের ৪.৮৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ডের ৪.১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৮৩ শতাংশ, সাইফ পাওয়ারের ৩.৩৭ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৩.৬৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.৬৩ শতাংশ এবং হোয়ায়েল টেক্সটাইলের ৩.২৫ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই