ক্রেডিট রেটিং সম্পন্ন লুব-রেফের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে।
পুঁজিবাজারে ২০২১ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

কোন মন্তব্য নেই