তিন কোম্পানির বোনাস বিওতে প্রেরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
কোম্পানি তিনটির বোনাস শেয়ার মঙ্গলবার (২৯ জুন) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ, ওয়ান ব্যাংক ৫.৫০ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোন মন্তব্য নেই