রামেকে করোনায় আরো ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকারে রামেক হাসপাতালের কোভিড সারসংক্ষেপ তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিল আটজন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বাকি দশজন। ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। নওঁগার চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। যার মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৪ জন ও পাবনার একজন।
রামেকে বর্তমানে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩৫৭ শয্যায় ৪০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৬ জনের করোনা পরীক্ষায় ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ।

কোন মন্তব্য নেই