সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে



 

 

গেল সপ্তাহে (২০-২৪ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৮.২৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮.৩৫ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ০.৬০ শতাংশ।


এতে দেখা যায়, সপ্তাহশেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৮৮ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ২১.১৫ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৬.৮৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৬৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৬১ পয়েন্টে, বীমা খাতের ২৫.৬৩ পয়েন্টে, বিবিধ খাতের ৫৯.৩১ পয়েন্টে, খাদ্য খাতের ২০ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৭৯ শতাংশ, চামড়া খাতের ৮৭.৪৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ১৪.৪১ পয়েন্টে, আর্থিক খাতের ৪২.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৯.৮১ পয়েন্টে, পেপার খাতের ৯৬.৮৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১.৩০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২০.১২ পয়েন্টে, সিরামিক খাতের ২৭.২৭ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৬.৭৭ পয়েন্টে অবস্থান করছে।



কোন মন্তব্য নেই