বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩ টির বা ৩৫.৭৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার মুন্নু সিরামিকের ক্লোজিং দর ছিল ১১১ টাকা ৪০ পয়সা।
আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মুন্নু সিরামিকের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিং ৯.৭২
শতাংশ, আইসিবিএএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৯.৭০ শতাংশ, এক্সিম ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের ৮.২১ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৮৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.০৮ শতাংশ, সমতা লেদারের ৭.০১ শতাংশ, সী-পার্লের ৬.৯৩ শতাংশ, আইসিবিএম্লয়িজ-১ম মিউচুয়াল ফান্ডের ৯.৭০ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের ৬.৪৫ মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।

কোন মন্তব্য নেই