প্রাইম ইন্স্যুরেন্সের মুনাফা ২৮০ শতাংশ বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাইম ইন্স্যুরেন্সের মুনাফা ২৮০ শতাংশ বেড়েছে

 


শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৮০ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল ০.২০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫৬ টাকা বা ২৮০ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। আগের অর্থবছর একই সময়ে লোকসান হয়েছিল ০.২৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ০.০৫ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে।


২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৩৭ টাকায়।

কোন মন্তব্য নেই