দর বৃদ্ধির শীর্ষ যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর বৃদ্ধির শীর্ষ যেসব কোম্পানি

 


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৩টির বা ৫৬.৬৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার ইউনাইটেড ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ২৪ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ৯.৯৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৯৩ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯.৯০ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৯.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৬২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৮.৯৮ শতাংশ, আফতাব অটোর ৮.৪৫ শতাংশ, স্টান্ডার্ড ইন্সুরেন্সের ৭.৫৯ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৭.২১ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই