এবি ব্যাংক ফার্স্ট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২ টাকা ৬২ পয়সা।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) মূল্য হয়েছে ১১ টাকা ৯৭ পয়সা।
ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।

কোন মন্তব্য নেই