আজ লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৮৭ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩৭ লাখ ৯ হাজার টাকার।


৬১ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড ।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লঙ্কাবাংলা ফাইনান্স, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল পলিমার, ম্যাকসন স্পিনিং, আইএফআইসি ব্যাংক, শাহাজিবাজার পাওয়ার এবং তিতাস গ্যাস।

কোন মন্তব্য নেই