আজ আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড এবং ইপিএস
কোম্পানিগুলো হলো : এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, ইউনাইটেড ফাইন্যান্স, বিবিএস, বিবিএস ক্যাবলস, বিডি অটোকার্স, আরএকে সিরামিক, ইবনেসিনা ফার্মা এবং সোনারগাঁও টেক্সটাইল।
এর মধ্যে ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলো হলো: এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং সোনারগাঁও টেক্সটাইল।
বিভিন্ন প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে ৭ কোম্পানি। এগুলো হলো: শ্যামপুর সুগার, ইউনাইটেড ফাইন্যান্স, বিবিএস, বিবিএস ক্যাবলস, বিডি অটোকার্স, আরএকে সিরামিক এবং ইবনেসিনা ফার্মা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২১ এপ্রিল দুপুর আড়াইটায়, শ্যামপুর সুগারের ২১ এপ্রিল দুপুর ২.০৫টায়, ইউনাইটেড ফাইন্যান্সের ২১ এপ্রিল দুপুর ২টায়, বিবিএসের ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টায়, বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায়, আরএকে সিরামিকের ২১ এপ্রিল দুপুর ২.৩০ টায়, ইবনেসিনা ফার্মার ২১ এপ্রিল বিকাল ৩ টায়, সোনারগাঁও টেক্সটাইলের ২১ এপ্রিল বিকাল ৩ টায়, বিডি অটোকার্সের ২১ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই