ওডিসায় রাশিয়ার বিমান হামলায় শিশুসহ নিহত ৫ : কিয়েভ
ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের প্রধান আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রামে দেয়া বার্তায় বলেন, সেখানে রাশিয়ার বিমান হামলায় ‘পাঁচ ইউক্রেন নাগরিক নিহত ও ১৮ জন আহত হন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিন মাস বয়সী এক শিশু রয়েছে।’
শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা বলেন, ‘ওডিসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার একমাত্র লক্ষ্য হচ্ছে সন্ত্রাস।’
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার দুটি টিইউ-৯৫ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।
তারা জানায়, ক্যাস্পিয়ান সাগর থেকে এ দুই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে তারা জানায়, অপর চারটি ক্ষেপণাস্ত্র নগরীতে আঘাত হানে। এসবের একটি বেসামরিক অবকাঠামোতে আঘাত হানে।
বিমান বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড ফেসবুকে দেয়া পোস্টে বলেন, ‘দুর্ভাগ্যবশত, দুটি ক্ষেপণাস্ত্র একটি সামরিক স্থাপনায় ও দুটি আবাসিক ভবনে আঘাত হানে।’
এর আগে মস্কোর সামরিক বাহিনী সাংস্কৃতিক কেন্দ্র ওডিসা নগরী লক্ষ্য করে অভিযান চালালেও ইউক্রেন তাদের প্রতিহত করে।

কোন মন্তব্য নেই