ইভেন্স টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইভেন্স টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


আজ শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ১৬৫ পয়সা।




হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিলো ১৪পয়সা।




গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৫৪ পয়সা।

কোন মন্তব্য নেই