আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

 


আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের শেষ পর্যন্ত যেতে পারে। এরপর মার্চে প্রথম সপ্তাহ থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। 


গতকাল মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, চলমান ছুটির মেয়াদ আরও পাঁচ দিন আছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।


ছুটি কি আরও বাড়ছে কি না সে বিষয়ে সচিব বলেন, করোনার পরিস্থিতি এখন ধীরে ধীরে ভালোর দিকে। টিকাদান শুরু হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়। তবে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করার কথা বলেছেন। সেটি আমরা দেখতে চাই।


তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সরকারের সর্বোচ্চ মহলের সম্মতির পেলেই আমরা খুলে দেবে।


এদিকে, গতকাল সচিবালয়ে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, উনি (প্রধানমন্ত্রী) গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন- তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যে কোনো সময় স্কুল খুলে দেব। আমার কোনো শিক্ষক যাতে টিকার আওতার বাইরে না থাকে।


কবে থেকে টিকা দেওয়া হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন। আমরা যে কোনো সময়…আজ (মঙ্গলবার) থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।


তিনি বলেন, আমি নিজেও টিকা নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি অনুরোধ করব- আমার শিক্ষকদের, আমার মন্ত্রণালয়ের আওতায় যারা আছেন, ৪০ বছরের ঊর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেওয়ার জন্য অনুরোধ করব।

কোন মন্তব্য নেই