কারিগরি মুক্ত নার্সিংয়ের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
কারিগরি মুক্ত নার্সিংয়ের দাবিতে মানববন্ধন করেছে ইন্টার্ন সার্সেস অ্যাসোসিয়েশন। বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির রাজশাহী শাখার সদস্যরা।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে দুর্ভোগে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। ফলে অনেকেই বহিঃবিভাগের রাস্তা ব্যবহার করে হাসপাতালে ঢুকতে দেখা গেছে।
মানববন্ধন থেকে কারিগরি শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলিজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিন্ধন্ত বাতিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিউওয়েইফ সম্মান দেওয়ার প্রতিবাদ ও ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিউওয়াইফারির কাউন্সিলর অধীনন্ত নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা দ্রুত নেওয়ার দাবি জানানো হয়।

কোন মন্তব্য নেই