ভারতে লঞ্চ হল টাইটানের নতুন স্মার্ট ওয়াচ, দাম সাধ্যের মধ্যেই
আজকের দিনে মানুষের জীবন গতিময়। নিজের গতিতে চলার ক্ষেত্রে সকলের দরকার ঘড়ির। ভারতের বাজারে ইতিমধ্যে আনা হয়েছে একাধিক স্মার্ট ওয়াচ। একসঙ্গে একাধিক ফিচার থাকার জন্য এবং নিজের শরীরের উপরে নজর রাখার জন্য এই মুহূর্তে ক্রমেই জনপ্রিয় হয়েছে এই স্মার্ট ওয়াচ। এবার সেই স্মার্চ ওয়াচের তালিকাতে যোগ দিল টাইটানও।
ঘড়ি প্রেমী মানুষের কাছে টাইটান অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বিগত কয়েক দশক ধরে হাতের ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘড়ি মানুষকে উপহার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয় এই ব্র্যান্ড। ভারতীয় ক্রেতাদের চাহিদার কথা মাথাতে রেখে একের পর এক ডিজাইনের ঘড়ি সংস্থার তরফে ভারতের বাজারে নিয়ে আসা হয়েছে। এবারে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে জনপ্রিয় triathlon smartwatches ।
জানা গিয়েছে টাইটানের তরফে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে তিনটি নতুন স্মার্ট ওয়াচ। জানানো হয়েছে এই স্মার্ট ওয়াচে রয়েছে একাধিক মোডের সুবিধা। আর এই দুর্দান্ত এই সব স্মার্ট ওয়াচের দাম শুরু হবে মাত্র ৩৯৯৯ টাকা থেকে। ভারতের বাজারে বেশ কয়েকটি আলাদা রঙে এই ঘড়ি নিয়ে আসা হয়েছে। যাতে আকর্ষণীয় লুকের দিকে ক্রেতারা আকর্ষিত হতে পারে।
জানা গিয়েছে এই সকল স্মার্ট ওয়াচ এক নাগাড়ে ২৫ টি ওয়ার্ক আউটের ফলাফল রেকর্ড রাখতে পারে। পাশপাশি এতে রয়েছে একাধিক মোড। মানুষজন নিজেদের সুবিধা মত মোড পালটাতে পারেন ও ব্যবহার করতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে ভারতের বাজারে titan traq cardio স্মার্ট ওয়াচের দাম ১৬৯৯৯ টাকা। এই ঘড়ি চারটি আলাদা রঙে পাওয়া যাবে। অন্যদিকে traq traithlon এর দাম রাখা হয়েছে ১৭৯৯৯ টাকা। তিনটে আলাদা রঙে পাওয়া যাবে এই ঘড়িটিও।
ক্রমেই মানুষের মধ্যে বাড়ছে এই স্মার্ট ওয়াচ ব্যবহারের হার। আর সেই কথা মাথাতে রেখে টাইটানও এবার ঢুকে পড়লল স্মার্চ ওয়াচের বাজারে।

কোন মন্তব্য নেই