মোবাইলপ্রেমীদের জন্য সুখবর, বিশ্বজুড়ে লঞ্চ হতে চলেছে xiaomi mi 11
আজকের দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে মোবাইল বাজার অনেকটাই উর্ধ্বমুখী। বেশিরভাগ কোম্পানিগুলি চুটিয়ে ব্যবসা করছে। আর সেই কারণেই প্রতিটি কোম্পানির তরফে একের পর এক আন্তর্জাতিক গুণমান সম্পন্ন মোবাইল বাজারে নিয়ে আসা হচ্ছে। আসছে একের পর এক নতুন মডেলের স্মার্ট ফোন। এবার আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হল নতুন xiaomi mi 11 ।
সোমবার অনলাইন মাধ্যমে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হল এই ফোন। ইতিমধ্যে এই ফোন বিভিন্ন দেশের বাজারে নিয়ে আসা হয়েছিল। তার পর থেকেই এই ফোন সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়। তবে এই ফোনের ভারতের বাজারে দাম কত হবে তা এখনো জানা যায়নি। এই ফোনে রয়েছে উন্নত ক্যামেরা। সঙ্গে রয়েছে উন্নত প্রসেসরও।
এমনিতেই অল্প বাজেটের ফোনের মধ্যে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড xiaomi. আন্তর্জাতিক বাজারে এই ফোন লঞ্চ করা হলে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। ইউরোপের বাজারে এই ফোনের দাম রাখা হবে ১৯৯ ইউরো। যা ভারতীয় অঙ্কে ৭০১০০ টাকা দাম। জানানো হয়েছে ইউরোপের বাজারে দুটি মেমরি যুক্ত ফোন লঞ্চ করা হবে। তবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম রাখা হয়েছে ৮৯৯ ইউরো। যা ভারতীয় অঙ্কে দাম ৭৮৯০০ টাকা।
চিনের বাজারে এই ফোনের দাম রাখা হয়েছে cny 3999। ভারতীয় অঙ্কে দাম ৪৫২০০ টাকা। এখনও পর্যন্ত জানা গিয়েছে এই ফোনে থাকবে উন্নত ডিসপ্লে। সঙ্গে থাকবে qualcomm snapdragon 888 soc এর সুবিধা। এই ফোন আন্তর্জাতিক বাজারে আনার ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষ। কারণ শোনা যাচ্ছে ভারতীয় বাজারে এই ফোনের দাম খুব একটা বাড়বে না। সাধারণ মানুষের সাধ্যের মাধ্যেই এর দাম ঠিক করবে সংস্থা। এছাড়া ই কমার্স সাইটগুলিতেও পাওয়া যাবে এই ফোন। সেখানে যদি ছাড় থাকে, তবে তো কথাই নেই। সুলভেই মিলবে নতুন এই ফোন।

কোন মন্তব্য নেই