গ্রাহকদের কথা মাথায় রেখে WhatsApp আনছে নয়া UPDATE
আজকের সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মাধ্যম whatsapp। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে একাধিক কোম্পানিতেও সম্প্রতি এই মাধ্যম ব্যবহার করা শুরু হয়েছে। এমনকি অন্যান্য একাধিক কাজের জন্য একাধিক সংস্থাতে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে এই whatsapp. তবে এবারে সাধারণ মানুষের সুবিধার জন্য আনা হয়েছে এক নয়া সুবিধা।
আগেই সাধারণ মানুষের সুবিধার জন্য গ্রাহকদের জন্য whatsapp এর তরফে নিয়ে আসা হয়েছে একাধিক আপডেট। ইতিমধ্যে যা ব্যবহার করছেন একাধিক ব্যবহারকারীরা। তবে তার সঙ্গে এবারে আনা হয়েছে এক নতুন ফিচার। জানানো হয়েছে এবার থেকে ভিডিও পাঠানোর আগে তা ব্যবহারকারীরা চাইলে মিউট করতে পারবে। তবে জানা গিয়েছে চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে এই নতুন ফিচার। পাশপাশি জানানো হয়েছে ইতিমধ্যে beta user দের জন্য আনা হয়েছে এই ফিচার। তবে দ্রুত বাকিদের জন্য আনা হবে এই সুবিধা।
এছাড়াও জানা গিয়েছে গ্রাহকদের জন্য whatsapp এর তরফে আসতে চলেছে একাধিক নতুন আপডেট। তবে জানা গিয়েছে এই সুবিধা আগে ios ব্যবহারকারীদের জন্য আনা হবে। তার পরে android ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হবে। যদিও এই ফিচার গত বছরে প্রথম নিয়ে আসা হয়েছিল। তাও কেবলমাত্র android beta ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছিল। তবে সেই সময়ে এই ফিচার নিয়ে পরীক্ষা করা হয়েছিল তবে এবারে মনে করা হচ্ছে দ্রুত গ্রাহকদের কথা ভেবে আনা হবে এই সুবিধা।
পাশপাশি সব ধরনের ব্যবহারকারীরা যাতে এই সুবিধা ব্যবহার করতে পারেন সেই দিকেও নজর রাখা হবে। ফেসবুক অধীনস্থ এই কোম্পানি একাধিকবার গ্রাহকদের সুবিধার জন্য নিয়ে এসেছিল একের পর এক আপডেট যা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল গ্রাহকদের কাছে। তবে মনে করা হচ্ছে এই সুবধা নিয়ে আসার ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষজন

কোন মন্তব্য নেই